• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৯ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশ গ্রেফতার করেছে।
বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকা থেকে পুলিশ ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন আলীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল আভিযানিক বুধবার (২৯ অক্টোবর) সকালের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার
বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০২ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদকসহ মো: সুজন আলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলা বেলসারা ঝিকড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানায়, মাদক সমাজের ভয়াবহ এক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি। গ্রেফতারকৃতকে বুধবার দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে হাতে হাত কড়া পরিহিত অবস্থায় বিজ্ঞ আদালতে প্রেরণের পুলিশ পরিদর্শক সদর কোর্ট, ঠাকুরগাঁওয়ে জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা