• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের যোগদান ।।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাথী দাস যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা যায়, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাথী দাসনের বাড়ী ঢাকা জেলার দোহার উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট (জে এম শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যান শাখা) হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এর পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা