• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ

শাহ্ মো মুশফিকুর রহমান, স্যাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি / ১২৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে অবস্থানরত দ্বিতীয় শ্রেণির আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনারুল ইসলাম (৪৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘ ১৩ দিন পলাতক থাকার পর শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন সরকার এর নেতৃত্বে সাদুল্লাপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধু শাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আনারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেলে অভিযুক্ত আনারুল ইসলাম ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয় এবং শয়ন কক্ষে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার চার দিন পর, অর্থাৎ ২২ অক্টোবর রাতে, শিশুটির পরিবার সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি গা-ঢাকা দিয়ে চট্টগ্রামে পালিয়ে যায়।

এ বিষয়ে গাইবান্ধা পুলিশের এ সার্কেল বিদ্রোহ কুমার কুন্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার। তিনি বলেন,“অপরাধ যত দূরেই পালিয়ে যাক না কেন, আইন থেকে কেউ রেহাই পাবে না। এই অভিযানে সাদুল্লাপুর থানা পুলিশের সদস্যরা তাদের পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন।”

পুলিশ জানায়, শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে, তবে চিকিৎসা এখনও চলমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা