• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

১৩ নভেম্বর স্বাভাবিক থাকবে পরিস্থিতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে আমাদের বড় ধরনের বৈঠক হয়েছে। সে অনুযায়ী, আমাদের কার্যক্রমও চলছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা অনেক সময় বলেন, সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এ জন্য আমরা তাদেরও অনুরোধ করব, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা