• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কিশোরগঞ্জে দেড় শতাধিক হিন্দু ধর্মালম্বীর বিএনপিতে যোগদান

সামসুজ্জামান সুমন (কিশোরগঞ্জ)নীলফামারী প্রতিনিধি / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

নীলফামারী-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রচারনার মতবিনিময় সভায় কিশোরীগঞ্জ উপজেলায় দেড় শতাধিক হিন্দু ধর্মালম্বীর বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে সাত টার দিকে উপজেলার রনচন্ডী ইউনিয়নের বাফলা প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরও বলেন ওই অনুষ্ঠানে জামায়াতের তিন জন ও জাতীয় পার্টির সাত জন বিএনপিতে যোগদান করেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার।

এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, পলাশ, রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল প্রমুখ।

সভাপতিত্ব করেন রণচন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়া,সঞ্চালনা করেন বিএনপির ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

বাফলা গ্রামের কনক চন্দ্র সরকার,চান কৃষ্ণ রায়, কৃষ্ণ চন্দ্র রায়সহ ১৮ জন হিন্দু ধর্মালম্বী নেতার নেতৃত্বে তারা নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের হাতে হাত মিলেয়ে বিএনপিতে যোগদান করে ধানের শীষ ভোট দিবে বলে শপথ করেন। পরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তারা বলেন,আমরা বাফলার বিল এলাকায় বসবাসরত দেড় শতাধিক হিন্দু ধর্মালম্বী বিএনপির আর্দশে উজ্জীবিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলাম। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা স্বতস্ফূর্তভাবে মাঠে কাজ করবো।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা