• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার সারিয়াকান্দিতে মশাল মিছিলের ব্যানারসহ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

বগুড়ার সারিয়াকান্দিতে “১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক” লেখা ব্যানারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

প্রশাসন সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. সুফিয়ানের নেতৃত্বে নিয়মিত ডমিনেশন পেট্রোল চলাকালে কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় তিনজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে ব্যানারটি উদ্ধার করা হয়। এসময় ব্যানারসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, ব্যানারসহ আটক তিনজন থানার হেফাজতে রয়েছে। তাদের বগুড়া আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা