• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে মারপিট, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৯৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল মারপিটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কিচক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

একটি সুখী সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার ; মান্না

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের পাতাইর মৌজাস্থ ফসলী মাঠের পার্শে গাংনাই নদী হতে পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামের খলিল গং অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করে।এসময় শামীম ও তার বোন জামাই তাজুল মন্ডল সহ নদীর পার্শ্ববর্তী জমির মালিকরা বাধা প্রদান করে। এসময় সংঘর্ষ শুরু হয়। এঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়।এর মধ্যে তাজুল মন্ডল এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা