• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

” আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা” —এবি পার্টি কুড়িগ্রামের আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম

মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধি / ৬৯ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কয়েকটি শপিং মলের কাপড় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা সদস্য লোকমান হাকিম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, একেএম রেজাউল করিম, ছাত্রপক্ষ হেলাল উদ্দিন, মামুন সহ আরও অনেকে।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও এ জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ অঞ্চলের মানুষের এখনও মৌলিক চাহিদা নিশ্চিত হয় না। তাঁরা এখনও শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সহ নানান সংকটে ভুগছেন।”

তিনি আরও বলেন, “অতীতে যারাই এই আসনের ক্ষমতার মসনদে বসেছেন তারাই অবহেলিত মানুষগুলোর কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা এবি পার্টির মাধ্যমে সকল মানুষে সমান সুযোগ-সুবিধা এবং সম্মান নিশ্চিত করতে চাই। প্রতিটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মুল, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বন্যা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা