• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টীত

উজ্জ্বল চক্রবত্তী রাজবাড়ী / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে কালুখালী উপজেলাকে ৪০ রানে পরাজিত করে গোয়ালন্দ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা।
খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে গোয়ালন্দ উপজেলা ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে কালুখালী উপজেলা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রানে থেমে যায়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, এনডিসি মকবুল হোসেন, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, খেলোয়াড় ও দর্শকবৃন্দ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা