• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র আহত

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৭ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মিনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাওন নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। তিনি আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সড়কটি দিয়ে বিপরীত দিক থেকে আসা মিনি বাস ও মোটরসাইকেল হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা শাওন ছিটকে রাস্তায় পড়ে যায় এবং আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শাওনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, দুর্ঘটনার ধাক্কা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সড়কে চলাচলের সময় আরও সতর্কতা ও ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা