• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে নিষিদ্ধ ট্যাবলেটসহ যুবক আটক

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ৫০ বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়নের টহলদল।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩৭৭/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বালিয়াডাঙ্গীর ‘বেলতলা’ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মো. আনোয়ার হোসেন (৩৫)—পিতা ইসরাইল হোসেন, গ্রাম রতনদিঘী, পোস্ট সমীরনগর, থানা বালিয়াডাঙ্গী, জেলা ঠাকুরগাঁও—কে আটক করা হয়।

তার নিকট থেকে ১০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।

পরে আটক ব্যক্তি, জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাকে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত অঞ্চলে অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা