• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ধানের শীষের জন্য দল ছাড়লেন যেসব হেভিওয়েট নেতা

অনলাইন ডেস্ক / ১৫২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

রাজনৈতিক দলগুলোর নির্বাচনি জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এবং নির্বাচনি জোটে আগ্রহী দলগুলোর ক্ষেত্রে এই প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
নতুন আরপিও অনুযায়ী, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ প্রতীকেই প্রার্থী দিতে হবে। ফলে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকছে না। এই বাস্তবতায় ধানের শীষ প্রতীকে নির্বাচন নিশ্চিত করতে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ নিজ দল বিলুপ্ত করে অথবা পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এর আগে গত ১ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পরে তাকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
গত ৮ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। পরে তাকে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। যদিও এ সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তার দলের একাংশ নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলন করে দল বিলুপ্তির সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছেন।
সমমনা ১২ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা ও জোটের মুখপাত্র, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির শীর্ষ পর্যায়ের পরামর্শে গত ২২ ডিসেম্বর তিনি জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন।
এদিকে, গেল বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে প্রার্থী হবেন। একই সঙ্গে তিনি জানান, নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এনপিপি নিবন্ধিত দল না হওয়ায় তিনি বিএনপির প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারবিরোধী সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে বিএনপির মিত্র হিসেবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোট সক্রিয় ছিল। এসব দল ও জোট মিলিয়ে বিএনপির কাছে মোট ২২২টি সংসদীয় আসনের দাবি জানানো হয়েছিল।
সংশোধিত আরপিওর ফলে জোট রাজনীতির কাঠামোতে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, তা আসন্ন নির্বাচনে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা