• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৮৮ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একযোগে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও দেউলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম, সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাপরিচালক শাহিনুর ইসলাম, কেন্দ্র সচিব রেজাউল করিম, ইউপি সদস্য শান্তনা আক্তার সেতু, পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশিদ নাজু, সমন্বয়ক আলহাজ্ব শামছুল আলম, উপ-কেন্দ্র সচিব গোলজার রহমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম ও মোফাজ্জল হোসেন, উপ-কেন্দ্র সমন্বয়ক মুকুলসহ সংশ্লিষ্টরা।

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাপরিচালক শাহিনুর ইসলাম বলেন,
এই মেধা বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা অন্বেষণ করা এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলা। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে এমন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতাও আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি আরও বলেন, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে পারবে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা