• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সাবেক এমপি নাসিরুল হক সাবু

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি / ২৪৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাজবাড়ী -২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাসিরুল হক সাবু।
রবিবার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হকের কার্যালয়ে সাবেক এমপি নাসিরুল হক সাবুর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন তার মেয়ে ফারজানা হক অনি। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবকারী শরিসা ইউনিয়ন বিএনপির নেতা রাফিজুল আলম ডালু ও পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মুরাদ বিশ্বাস।
মনোনয়ন পত্র দাখিল শেষ সাংবাদিকদের ফারজানা হক অনি বলেন, আমরা শতভাগ আশাবাদী সুষ্ঠ নির্বাচনে আমার পিতা নাসিরুল হক সাবু পূনরায় জনগনের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন।
পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মুরাদ বিশ্বাস বলেন, জনগন সাবু সাহেবের পক্ষে রয়েছে আমরা বিশ্বাস করি সাবু সাহেব তার জনপ্রিয়তায় রাজবাড়ী -২ আসনের এমপি নির্বাচিত হবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা