• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রাম-২ আসন: মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম খাঁন

মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধি / ১৫০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-রাজারহাট-ফুলবাড়ী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল)।

আজ সোমবার বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রার্থী নজরুল ইসলাম খাঁন বলেন, “দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়ায় দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, “ আজকের এই দিনটির জন্য আমি
মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি মনোনীত হয়ে কুড়িগ্রাম-২ আসনের আর্থসামাজিক উন্নয়ন সহ অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং বন্যা ও নদীভাঙন রোধে কাজ করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের মোঃ আবু বকর সিদ্দীক, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফজর আলী হক, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা