• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিনামুল্যে চিকিৎসা সেবা পেল ৬ শতাধিক অসহায় মানুষ

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 

প্রত্যন্ত গ্রামের অসহায়, দুস্থ্য, খেটে খাওয়া ও দিন মজুর মানুষদের কথা চিন্তা করে তৃণমূল পর্যায়ে মান সম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে,পীর পুকুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৬ শতাধিক অসহায় মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২২জানুয়ারী) দিনব্যাপি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং এন্ড আর এইচ টাইপিং পরীক্ষা , ব্লাড সুগার পরীক্ষা , ব্লাড প্রেসার মাপা, পালস রেট ,অক্সিজেন স্যাচূরেশন, টেমপেরাচার পরিমাপ, বি এম আই, পলিপাসসহ বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা দিচ্ছেন পল্লী চিকিসৎক রিপন ইসলাম,সোহাগ ইসলাম, হারুন আর রশিদ,শাহরিয়ার শাহিন, মোবাশ্বের খান। এসময় সহযোগীতা করেন আল আমিন ইসলাম,সাকিবুজ্জামান সৈকত।
ফ্রি চিকিৎসা সেবার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন পল্লী চিকিসৎক গোলাম রব্বানী (রতন) ও ব্যবস্থাপনায় রিয়াদ হোসাইন সুজন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা