• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে বিএনপির নির্বাচনী সমাবেশে জনতার ঢল

সোহেল রানা, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী প্রথম জনসভা বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে আটমূল ইউনিয়নের ভায়েরপুকুরে অনুষ্ঠিত হয়। জনসভায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন,ধানের শীষ প্রতীক জনগণের মুক্তি ও উন্নয়নের প্রতীক এবং দেশের অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তিনি বলেন, শিবগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে এবং আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার সময় এসেছে।
তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি এলাকায় ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা, কৃষকের ন্যায্য অধিকার, তরুণদের কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, নজরুল ইসলাম, আব্দুল মান্নান দুলু,সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, খোরশেদ আলম কাজল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা