• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঘুষখোররা লজ্জা পাবে, বিচার বিক্রি হবে না— বগুড়ার পথসভায় ডা. শফিকুর রহমান

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৪৫ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদেরকে যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।”

উত্তরবঙ্গ সফর শেষে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিশাল এই জনসমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, “এদেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু তবুও তারা মচকাবে না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আগামী নির্বাচনে ‘হাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে দিয়ে মহৎ পেশায় ফিরে আসবে।”

পথসভায় প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শেরপুর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের হাতে নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’ তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে এই পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. দবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমানসহ বগুড়া, শেরপুর ও ধুনট জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা