• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে কুশল বিনিময়

গোলাম মুক্তাদির সবুজ / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

বগুড়া-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান গণসংযোগের মধ্যেই দুপচাঁচিয়া উপজেলায় দেখা গেল ব্যতিক্রমী এক সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।২৭জানুয়ারি মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার মাগুরা বেলাইল এলাকায় একটি অনুষ্ঠানে দাওয়াতে খেতে গেলে হঠাৎ মুখোমুখি হন দুই দলের এই শীর্ষ প্রার্থী। সাক্ষাৎকালে তারা পরস্পরের খোঁজখবর নেন এবং রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও সৌজন্য ও ভদ্রতার পরিচয় দেন। এ সময় উভয় দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী উত্তাপের মধ্যে এমন সৌজন্যমূলক আচরণে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় থাকলে নির্বাচনকালীন পরিবেশ আরও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়।
ঘটনাটির মুহূর্ত মোবাইলে ধারণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবিগুলো ছড়িয়ে পড়লে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে রাজনৈতিক শিষ্টাচার ও সুস্থ রাজনীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।
স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করেন, প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও ইতিবাচক মনোভাব সৃষ্টি করে, যা গণতান্ত্রিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা