• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

সুজন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১১৯ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গরিব, দুঃখি, অসহায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতিবার (২৯ জানুয়ারী) দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যাদুরানী বাজার শিমূল তলীতে ঠাকুরগাঁও জেলা শাখা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবায় ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ দন্ত, চর্ম, নাক-কান গলা, শিশু, স্ত্রী ও প্রসূতি, বক্ষ ব্যাধি, লিভার, মেডিসিন, বাত-ব্যাথা, চক্ষু, ব্লাড ক্যাম্পিং বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ড্যাব এর মহাপরিচালক ডা. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কেনান,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো আবু তাহের, উপজেলা বিএনপি ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার প্রিয়ম, আমগাঁও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জমির উদ্দিন সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা