• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত সজিব প্রামানিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাতে আনুমানিক রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।
নিহতের ভাই সোহেল রানা বলেন, “রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।”
স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাব গাছের গোড়ায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা