• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আরও এক বড় দুঃসংবাদ পেলেন হামজা

অনলাইন ডেস্ক / ১২৪ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

সম্প্রতি ইনজুরিতে পড়েছেন হামজা চৌধুরী। এর মাঝেই বড় শাস্তি পেয়েছে তার ক্লাব লেস্টার সিটি। আর্থিক নিয়ম ভাঙার দায়ে তাদের ৬ পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)।

এমনিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না লেস্টার সিটি। এবার বড় শাস্তির পর পয়েন্ট তালিকায় ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে গেছে লেস্টার সিটি।

২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের জন্য লাভ ও স্থায়িত্ববিষয়ক (পিএসআর) নিয়ম ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে লেস্টারের বিরুদ্ধে অভিযোগ আনে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্লাবটিকে শাস্তির আওতায় আনা হয়।

গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমন হয় লেস্টার সিটির। বর্তমানে স্থায়ী কোনো কোচ নেই তাদের। এ বছরের জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি কিংয়ের অধীনে চলছে লেস্টার।

চ্যাম্পিয়নশিপে খেলা ২৪ দলের মধ্যে লেস্টারের অবস্থান যদিও অবনমন অঞ্চলে থাকা তিন দলের ওপরে। অবনমন অঞ্চলে সবার উপরে থাকা ওয়েস্ট ব্রুমের পয়েন্টও সমান ৩২ এবং এক ধাপ উপরে থাকা ব্ল্যাকবার্ন রোভার্সের পয়েন্টও ৩২। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই ধাপ উপরে আছে হামজার ক্লাব।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা