• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

অনলাইন ডেস্ক / ১২৬ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

কন্নড় সুপারস্টার যশ ঝলক দেখাচ্ছেন ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমাতে। মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের সিনেমা ‘টক্সিক’। আগামী মার্চে মুক্তির কথা থাকলেও এরই মধ্যে ছবিটি ব্যবসায়িক দিক থেকে একের পর এক মাইলফলক স্পর্শ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু ছবির ক্ষেত্রে সর্বোচ্চ।

‘টক্সিক : আ ফেইরিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই ছবির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।

এর আগে গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার। এতে ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে বিষয়টি গড়ায় ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত।

অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানিয়েছে।

সিনেমাটির টিজারের শুরুতেই দেখা যায়, একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন যশ। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়।

সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নায়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ। ছবিটির প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। কন্নড় ও ইংরেজি- দুই ভাষায় একসঙ্গে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ মার্চ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা