• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২০৫ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দুপচাঁচিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার বাস্তবায়ন করেন।প্রশিক্ষণে ভোটগ্রহণের বিধি-বিধান, দায়িত্ব ও করণীয়, ব্যালট ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।কর্মশালায় দুপচাঁচিয়া উপজেলার মোট ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৬৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা