• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বড় পুঁজি গড়েও ব্যর্থ আফগানরা, দাপুটে জয়ে শুভসূচনা কিউইদের

অনলাইন ডেস্ক / ১২৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পুঁজি পেয়েছিল আফগানিস্তান। বল হাতে শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারে আফগানরা। বিপরীতে শুরুর ধাক্কা সামলে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ব্লাক ক্যাপসরা। এতে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো নিউজিল্যান্ডের।

রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের মা চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৩ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। ২ বলে ১ রান করে দ্বিতীয় ওভারের সাজঘরে ফেরেন ওপেনার ফিন অ্যালেন। পরের বলে রাচিন রাবিন্দ্রাকে ডাক আউট করে উদযাপনে মাতেন মুজিব উর রহমান।

কিন্তু গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার টিম সেইফার্ট। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে কিউইরা। এরপর ২৫ বলে ৪২ রান করে ফিলিপস আউট হলেও ৩৯ বলে ফিফটি তুলে নেন সেইফার্ট।

১৩তম ওভারে মোহাম্মদ নবীকে টানা ২ ছক্কা ও ১ বাউন্ডারি হাঁকান এই তারকা ব্যাটার। কিন্তু পরের বলও উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। এরপর ব্যাট চালাতে থাকেন মার্ক চ্যাপম্যান। দলকে জয়ে পথে রেখে ১৭ বলে ২৮ রান করে ফেরেন তিনি।

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ড্যারেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত মিচেলের ১৪ বলে ২৫ রান এবং ৮ বলে স্যান্টনারের অপরাজিত ১৭ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দেখেশুনে এগিয়েছেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান । ওপেনিং জুটিতে রান আসে ৩৫। ১২ বলে ১০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইবরাহিম।

পাওয়ার-প্লের একদম শেষ বলে গিয়ে আউট হয়েছেন গুরবাজ। দলের ৪৪ রানের মাথাতে বিদায় নেন তিনি। ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৪ তুলেছে আফগানিস্তান। ২২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন সেদিকউল্লাহ আতাল এবং গুলবাদিন নাইব। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস। সাবলীল ছিলেন নাইব এবং আতাল। সময়ের সাথে সাথে বাড়িয়েছেন রানের গতিও। ২৪ বলে ২৯ রান করে থামেন আতাল। তবে নাইবের টর্নেডো ব্যাটিং থামানো যাচ্ছিল না। কৌশলী ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন ফিফটি।

ফিফটির পর ইনিংসের শেষ ভাগে গিয়ে আউট হয়েছেন নাইব। ৩৫ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন তিনি। শেষ দিকে ডারউইশ রাসুলি ১৩ বলে ২০ রানের ক্যামিও খেলেন। আজমতউল্লাহ ওমরজাই খেলেছেন ৭ বলে ১৪ রানের ইনিংস। ৭ বলে ১০ রান করে টিকে ছিলেন মোহাম্মদ নবী। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা