• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ত্রয়োদশ জাতিয় সংসদ নিবার্চন ও গন ভোটকে সামনে রেখে রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

রাজবাড়ী প্রতিনিধীঃ / ১৫২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এই নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার দুটি সংসদীয় আসনের ৩৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান বক্তারা। সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন-এর পরিচালক রোকসানা বেগম এবং সহকারী জেলা কমান্ড্যান্ট ও ভারপ্রাপ্ত রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যরা।
সমাবেশে ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানা বলেন, রাজবাড়ী জেলার ৩৫৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ৩ জন করে সশস্ত্র আনসার সদস্যসহ মোট ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী জেলার দুইটি সংসদীয় আসনে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে ১১টি টিমে ৯৯ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন এর পরিচালক রোকসানা বেগম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে।কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনকালীন রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিররাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই প্রস্তুতিমূলক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা