• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ বিজয়ের সম্ভাবনা

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ / ১৪৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা)আসনের ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।এ সময় নেতাকর্মীরা ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে নির্যাতিত,সৎ,যোগ্য,ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এলাকার উন্নয়নে নারী-পুরুষ সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অন্য বিশেষভাবে অনুরোধ করেন নেতারা।

ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক বিপুল ভোটে বিজয়ী হবেন,এমনটাই জানালেন নির্বাচনী এলাকার ভোটারবৃন্দ।নেতাকর্মীরা আরও জানান,ভিপি আয়নুল হকের নির্বাচনে এলাকায় ধানের শীষের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত এবং তারা নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থেকে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবেন।ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হক তার নির্বাচনী এলাকার ১৭ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড,গ্রাম,পাড়া- মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক,পথসভা,জনসভাসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছেন।বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড,শিক্ষা-সংস্কৃতি,শিল্পায়ন,আইটি, অবকাঠামো ও পরিবেশসহ সকল উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সর্বস্তরের মানুষের সাথে হাতে হাত,বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।ভোটাররাও সরাসরি তাদের এলাকার অভাব, অভিযোগ,সম্ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানের কথা তুলে ধরছেন।
এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় ভোটাররা বলেন,আমাদের এলাকার সব শ্রেণীর মানুষ এক সঙ্গে মিলে মিশে ধানের শীষে ভোট দেবো। এবার ভিপি আয়নুল হক বিপুল ভোটে বিজয়ী হবেন।
সলঙ্গা এলাকার ভোটাররা বলেন,এলাকায় ধানের শীষ প্রচারণায় এগিয়ে আছে এবং ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে,তা রুখে দেয়ার শক্তি কারও নেই।প্রতিটি নেতাকর্মী ও সমর্থকরা ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ মার্কায় ভোটসহ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরে পেতে ভিপি আয়নুল হকের আগামী দিনের বার্তা পৌঁছে দিছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা