• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

উজ্জ্বল রাজবাড়ী প্রতিনিধি / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্রে সারিবদ্ধ হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে ভোটারদের মধ্যে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোটাররা জানিয়েছেন, দীর্ঘদিন পর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এবং তাই সকালের প্রথম দিকে ভোট দিতে আগ্রহী।
জেলার দুই আসনে মোট ৯,৭৬,৮০৩ জন ভোটার ভোট দেবেন। জেলার ৩৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে প্রশাসন ২০৬টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ এবং ৯টি দূর্গম কেন্দ্র পদ্মার চরে রয়েছে।
রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জামায়াতের এডভোকেট মো: নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন অর রশিদ হারুন এবং স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত রয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, নির্বাচনের প্রতিটি কেন্দ্রে এবারই প্রথম সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ করবে।
জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং কোনো ব্যক্তি পরিবেশ অশান্ত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা