• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১৮শ’র বেশি দম্পতির গণবিয়ে

অনলাইন ডেস্ক / ১৪৪ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে বিভিন্ন দেশে গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজনের মধ্যে রীতিমতো রেকর্ডই হয়েছে মেক্সিকোতে। দেশটিতে একসাথে ১৮০০-এর বেশি দম্পতি গাঁটছাড়া বাঁধেন।

গণবিবাহের এই অনুষ্ঠান ছিল উদযাপনে ভরপুর। সাদা গাউন ও স্যুটে বর-বউ সাজে ভেন্যুতে হাজির হন দম্পতিরা। বিয়ের মন্ত্র পাঠ শেষে তারা কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় ম্যারেজ সার্টিফিকেট।

বিশাল এ আয়োজনে অংশ নেওয়া যুগলদের মধ্যে অনেকে আগে ধর্মীয়ভাবে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা শেষ হয়নি। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। গণবিবাহে অংশ নিয়ে নবদম্পতিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই গণবিবাহের দায়িত্ব পালন করেন একজন বিচারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা।

এছাড়া, বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গণবিবাহ আয়োজন করা হয়েছে। লাতিন আমেরিকার দেশ পেরুতে একসাথে দাম্পত্য জীবনের সূচনা করেন শতাধিক যুগল। লিমার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘ম্যাজিক সার্কিট অব ওয়াটার’-এ আয়োজিত হয় এই বিবাহ অনুষ্ঠান


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা