• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক / ১২৮ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। মহাজাগতিক এই দৃশ্যটি সরাসরি অবলোকন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ববাসী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রহণটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

আইএসপিআর নিশ্চিত করেছে যে, বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে এই দৃশ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

গ্রহণটি অ্যান্টার্কটিকার চিলির গবেষণাকেন্দ্র ইয়েলচো ঘাঁটির উত্তর-পশ্চিমের দক্ষিণ মহাসাগরে শুরু হবে এবং মরিশাসের ভিংট-সিনক দ্বীপের দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরে গিয়ে সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা