• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক / ২১৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দৃঢ়ভাবে জানিয়েছেন, দেশে নকল ও প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি আর হবে না। অতীতে দায়িত্ব পালনকালে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নিশ্চিত করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-এর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনার পাশাপাশি ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা বিবেচনায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে কার কী ভূমিকা ছিল, তার জবাবদিহি বর্তমান সরকার দেবে না। তবে তার দায়িত্বকালে দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তিনি আশ্বস্ত করেন। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী সময়ে জানানো হবে বলেও জানান তিনি।
বেসরকারি শিক্ষকদের স্বল্প বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে; সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা