• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সাধারণ মানুষের জন্য বড় খবর: ফ্যামিলি কার্ডের সমন্বয়ে আজ বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এদিন তাঁর কার্যসূচির অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’-এর কর্মপরিকল্পনা চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে কার্ডের মাধ্যমে উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

​এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। উল্লেখ্য, গত এক দশকের প্রথা ভেঙে এখন থেকে সচিবালয়ে নিয়মিত অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবন ‘যমুনা’র সংস্কার কাজ চলায় সাময়িকভাবে তিনি সচিবালয় থেকেই রাষ্ট্র পরিচালনা করছেন।

​এদিন বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী এনএসআই, ডিজিএফআই এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বিকেলের অধিবেশনে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘নদী-খাল খনন’ বিষয়ক আরও দুটি গুরুত্বপূর্ণ সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা