• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সত্তরের দশকের প্রবীণ শিল্পী সৈকত দাসের কণ্ঠে মুক্তি পাচ্ছে ‘তুই ফেলে এসেছিস কারে’

অনলাইন ডেস্ক / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘তুই ফেলে এসেছিস কারে’ গানটি নতুন করে প্রাণ পেল গুণী সংগীতশিল্পী সৈকত দাসের কণ্ঠে। আধুনিক ও মৌলিক গানের দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে এবার রবীন্দ্রসংগীতের আবহে নিজেকে মেলে ধরলেন সত্তরের দশকের এই প্রবীণ শিল্পী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগীত পরিচালক সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাচ্ছে।

​সংগীত পরিচালক সুমন কল্যাণের অনুপ্রেরণাতেই এই গানটি গেয়েছেন সৈকত দাস। এ প্রসঙ্গে শিল্পী বলেন, “সুমন কল্যাণ একদিন আমাকে বললেন আমার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। তার কথাতেই গানটি করা এবং করতে গিয়ে আমি নতুন করে রবি ঠাকুরের সৃষ্টির প্রেমে পড়ে গেলাম।”

​সংগীত পরিচালক সুমন কল্যাণ জানান, সৈকত দাস নিভৃতচারী একজন শিল্পী। দীর্ঘ সময় আড়ালে থাকলেও তার গায়কী অনেক জনপ্রিয় শিল্পীকে অনুপ্রাণিত করেছে। এবার রবীন্দ্রসংগীতের মাধ্যমে তিনি শ্রোতাদের মাঝে নতুনভাবে ফিরে আসবেন।

​উল্লেখ্য, সৈকত দাস সত্তরের দশক থেকে বিটিভি ও চট্টগ্রাম বেতারে নিয়মিত গান করছেন। বিটিভির রঙিন যুগের সূচনালগ্নে চিত্রনায়ক আলমগীর উপস্থাপিত জনপ্রিয় অনুষ্ঠান ‘শিউলিমালা’র নিয়মিত শিল্পী ছিলেন তিনি। বর্তমানে এই গানের পাশাপাশি তার আরও কয়েকটি নতুন কাজ প্রকাশের অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা