• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারে উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৩০ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রæয়ারি শনিবার ধানমন্ডি ২৭-এর ঐতিহ্যবাহী মোঘলকাবাব রেস্টুরেন্টে এফ,এম কামরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও আয়নুল হক জেমস এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম(বিপিএম), বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক ড. আব্দুল মজিদ, বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু, ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দীন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.আমিনুজ্জামান রিপন, প্রফেসর ড.নুর মহল আখতার ডরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদুল হাসান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত মল্লিক, জিসকা ফারমাসিটিক্যাল এর ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার নাজিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী বেলাল হোসেন, এডোনিস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডএর ম্যানেজিং ডিরেক্টর ড. এ.এস.এম আনছারুল ইসলাম, নৌবাহিনির অবসরপ্রাপ্ত কমান্ডার মনোয়ার হোসেন তালুকদার, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এসকে ট্রেডার্স এর স্বত্বাধিকারী আল মামুন, র‍্যাব সহকারি পরিচালক আলী আহমেদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর পাবলিক রিলেশন অফিসার রফিকুল ইসলাম সহ ইয়াছিন আলী, গোলাম রাব্বানী কাশেম, লায়ন তরিকুল ইসলাম রিপন, লেখক অরন্য পাশা, গোলাম মর্তুজা, শাহাদাত হোসেন, রুহুল কুদ্দুস, মিথুন বাবু, রাসেল শফিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভার শুরুতেই মহান ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা