• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, একই পরিবারের ১৪সহ আহত

রাজবাড়ী প্রতিনিধী / ১৩৪ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের ১৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ একর জমি নিয়ে স্থানীয় মিয়া পাড়ার সৈয়দ জাবেদ আলীর সঙ্গে খোন্দকারপাড়ার মৃত জলিল শেখের পরিবারের বিরোধ চলছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে সৈয়দ জাবেদ আলী বিরোধপূর্ণ জমিতে বসতি স্থাপন করেন। জলিল শেখের মৃত্যুর পর তার ছেলেরা পৈত্রিক সম্পত্তি দাবি করে প্রায় দুই মাস আগে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বিষয়টি আদালত ও থানা পর্যন্ত গড়ায়। পুলিশ স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দেয়।
আহত ইদ্রিস শেখ অভিযোগ করে বলেন, সোমবার ভোরে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকাল ৭টার দিকে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল হক সূর্যের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে নতুন ঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ঘরে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন আব্দুল বারেক শেখ (৫৩), ইদ্রিস শেখ (৪২), কুদ্দুস শেখ (৩২), আতর আলী শেখ (৫৪), শাহিন (৩৫), দুলাল শেখ (৫০), নিঝুম (২১), মোস্তফা শেখ (৩০), মুনিয়া (২২), হাসি বেগম (৪৬), মৌসুমী (৩৫), মনোয়ারা বেগম (৪১), আবু বক্কার (২৭), রাকিব মোল্লা (২৩)সহ আরও কয়েকজন। অপরপক্ষেরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুল ইসলাম জানান, সকাল ১০ টা থেকে আহতরা হাসপাতালে আসতে থাকেন। অধিকাংশের শরীরে কাটা ও ভাঙাচোরা জখম রয়েছে। আতর আলী শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সৈয়দ শামসুল হক সূর্যের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা দাবি করেন, ওয়ারিশসূত্রে পাওয়া জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অপরপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জমি নিয়ে পূর্বের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা