• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের সীমান্ত পিলার ৩৫৯/২ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিহারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন মশালগাঁও বিওপি’র একটি টহল দল সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ‘পিটার কেপ’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মদের মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় সেগুলোকে মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে এসব মদ বাংলাদেশের অভ্যন্তরে আনা হয়েছিল। তবে বিজিবির টহল তৎপরতার কারণে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মদ সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, যার ফলে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা