• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিজয়-রাশমিকার বিয়ে: পুত্রবধূর সামনে যে ২ শর্ত দিয়েছিলেন বিজয়ের মা

অনলাইন ডেস্ক / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ পাঁচ বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জন শেষে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। উদয়পুরে রাজকীয় আয়োজনের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন আলোচনায় উঠে এসেছে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডার দেওয়া দুটি বিশেষ শর্ত।

​২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সাফল্যের পর এক সাক্ষাৎকারে হবু পুত্রবধূ সম্পর্কে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন বিজয়ের মা। তিনি বলেছিলেন, তার পুত্রবধূর মাঝে দুটি গুণ থাকা জরুরি:

পাত্রীকে বিজয়ের খুব খেয়াল রাখতে হবে এবং তাকে অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। পাত্রী দক্ষিণ ভারতীয় হলে তিনি বেশি খুশি হবেন।

​অনুরাগীদের মতে, রাশমিকা যেন এই দুটি শর্তেরই যোগ্য উত্তর। কর্ণাটকের মেয়ে রাশমিকা যেমন দক্ষিণি সংস্কৃতির ধারক, তেমনি বিজয়ের প্রতি তার টানও ভক্তদের অজানা নয়।

বিয়ের আনুষ্ঠানিকতায় থাকছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় ছোঁয়া। জানা গেছে:

​অতিথিদের অভ্যর্থনা জানানো হবে ডাবের পানি দিয়ে।খাবারের মেনুতে থাকছে খাঁটি দক্ষিণি পদের সমাহার।প্রথা মেনে ঐতিহ্যবাহী কলাপাতায় খাবার পরিবেশন করা হবে।

​ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুল-সাইড ডিনার এবং আলোকসজ্জার ছবি শেয়ার করে এই তারকা জুটি বিয়ের ইঙ্গিত দিচ্ছেন। এখন শুধু অপেক্ষা তাদের সেই বহুকাঙ্ক্ষিত প্রথম যুগল ছবির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা