• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‘আঙ্কেল, আপনি কি রোজা রাখেন?’: জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আড্ডা

অনলাইন ডেস্ক / ১৪৯ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এক বিরল ও আনন্দঘন মুহূর্তের সাক্ষী হলেন মুসল্লিরা। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় এক শিশুর সহজ-সরল প্রশ্ন— ‘আঙ্কেল, আপনি কি রোজা রাখেন?’ শিশুটির এমন প্রশ্নে উপস্থিত সবাই কিছুটা অবাক হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সহাস্যে তার হাত মিলিয়ে উত্তর দেন, ‘হ্যাঁ, আমি তো রোজা রাখি।’ শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই অন্তরঙ্গ আলাপচারিতা সবার নজর কেড়েছে।

​লন্ডন সফর শেষে দেশে ফেরার পর থেকে প্রধানমন্ত্রী নিয়মিত এই মসজিদে জুমার নামাজ আদায় করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও মসজিদের নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী যখন বের হচ্ছিলেন, তখন ছোট ছোট শিশুদের জটলা দেখে তিনি নিজেই তাদের দিকে এগিয়ে যান। কাউকে স্নেহভরে করমর্দন করা, আবার কারও মাথায় হাত বুলিয়ে তিনি জানতে চান তারা রোজা রাখছে কি না। প্রধানমন্ত্রীর এমন অভিভাবকসুলভ আচরণে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।

​শিশুদের সঙ্গে কথা বলার সময় এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে জানায়, সে কেবল আজকেরটি ছাড়া বাকি সব রোজা রেখেছে। উত্তরে প্রধানমন্ত্রী পরম মমতায় তার মাথায় হাত রেখে বলেন, ‘তাই নাকি!’ পাশ থেকে আরেক শিশু গর্বের সঙ্গে দাবি করে যে সে সবগুলো রোজাই রেখেছে। তার এমন নিষ্ঠা দেখে প্রধানমন্ত্রী ‘ভেরি গুড’ বলে তাকে উৎসাহিত করেন।

​কিছুক্ষণ পর ডা. জুবাইদা রহমান মসজিদ থেকে বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেন। প্রিয় আঙ্কেলকে এত কাছে পেয়ে শিশুদের মুখে যে আনন্দের হাসি ফুটেছিল, তা উপস্থিত সবার হৃদয়ে দাগ কেটে যায়। পরিশেষে হাত নেড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করে প্রধানমন্ত্রী তার গাড়ির দিকে রওনা হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা