• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আলুর বস্তাপ্রতি কমিশন ও ভাড়া নির্ধারণের দাবীতে কুড়িগ্রামে চাষীদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি / ১২৩ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগারে ২০২৫ সালে সংরক্ষিত আলুর বস্তাপ্রতি কমিশন এবং ২০২৬ সালের জন্য বস্তাপ্রতি ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতি-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার দুপুরে কাঁঠালবাড়ী ইউনিয়ন-এর মূল বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই এলাকার বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগার-এর সামনে প্রতিবাদ সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত বছর আলু ব্যবসায়ীরা বড় অঙ্কের লোকসান গুনলেও হিমাগার মালিকরা বস্তাপ্রতি কমিশন প্রদান বন্ধ করে দিয়েছেন। এতে একদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে হিমাগার কর্তৃপক্ষ লাভবান হচ্ছেন বলে দাবি করেন তারা। বক্তারা ২০২৫ সালের বস্তাপ্রতি কমিশন পরিশোধ এবং ২০২৬ সালে আলু সংরক্ষণের ভাড়া পূর্বের ন্যায় সাড়ে ৩৫০ টাকা নির্ধারণের দাবি জানান।
স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক শাহ আলম মোস্তফা বলেন, “আলুচাষীদের মূলধন নেই, চালান নেই। তারা নি:স্ব হয়ে পড়েছেন। অথচ হিমাগার মালিকদের কোনো লোকসান হয়নি। তাই আমাদের কমিশন ও বস্তার ভাড়া বৃদ্ধি করা যাবে না।”
স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারীও একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আলুচাষী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দ্রুত সমাধান না এলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা