• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

খামেনি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক: সব পক্ষকে সংযমের আহ্বান

অনলাইন ডেস্ক / ১১৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

​শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

​ফেসবুক পোস্টে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে লেখেন, “এই পরিস্থিতি ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। বর্তমান অবস্থা যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।” তিনি আরও উল্লেখ করেন যে, পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে, যা বিশ্বশান্তিকে আরও বিপন্ন করে তুলবে।

​বিবৃতিতে জামায়াত আমির যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি সংকটের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

​আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ও শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা