• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

স্ত্রীর শেষ বিদায়েও ফিরলেন না অভিনেতা আলভী, দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক / ১৩৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

নানা জল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। রোববার (১ মার্চ) বাদ আসর ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, স্ত্রীর এই শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না স্বামী যাহের আলভী।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন। তিনি দেশে ফিরবেন—এমন প্রত্যাশায় ইকরার জানাজার সময় বিকেল ৫টায় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন শেষ হয়ে গেলেও এই অভিনেতার দেখা মেলেনি। বিষয়টি নিয়ে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

​এদিকে ইকরার মৃত্যুকে কেন্দ্র করে আইনি জটিলতা আরও ঘনীভূত হচ্ছে। এই ঘটনায় আলভী, তার মা, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।

​২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের ‘রিজিক’ নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে ইকরার মৃত্যুর পর তার ওপর অমানুষিক নির্যাতন এবং স্বামীর পরকীয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ও মেসেজ এই অভিযোগের পালে আরও হাওয়া দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা