• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শহীদ আব্দুল্লাহর ক্যান্সার আক্রান্ত ভাইকে আবারও চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক / ১৩৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসায় আবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জিসানের মায়ের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

​প্রধানমন্ত্রীর পক্ষে এই সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। বড় ছেলেকে হারানোর মাত্র ১৪ দিনের মাথায় মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছোট ছেলে জিসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে জিসানের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এর আগে তার কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ যাবতীয় চিকিৎসা ব্যয় ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

​সম্প্রতি জিসানের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পুনরায় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা ও নতুন ওষুধের পরামর্শ দেন। সেই জরুরি চিকিৎসার ব্যয়ভার মেটাতেই আজ আবারও এই সহায়তা প্রদান করা হয়। ছেলের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য শহীদ আব্দুল্লাহর মা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা