• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ইরানের পাশে দাঁড়াল চীন: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক / ১০৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মুখে আত্মরক্ষার অধিকার রক্ষায় তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। সোমবার (২ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক টেলিফোন আলাপে এই অবস্থানের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

​ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীনের অনড় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় চীন সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশে কড়া বার্তা দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিশেষ নজর দিতে হবে। সিসিটিভিকে দেওয়া বক্তব্যে তিনি আরও যোগ করেন, “বিশ্বের প্রধান শক্তিগুলো শুধু নিজেদের সামরিক শ্রেষ্ঠত্বের ওপর ভর করে অন্য দেশের ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না।”

উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে। এসব হামলায় ইরানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনা এবং সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। চীনের এই সমর্থন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা