• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় নির্জন সড়কে যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই

শেরপুর (‎বগুড়া) প্রতিনিধি / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বগুড়ার শেরপুরে যাত্রীবেশে এক চালককে অচেতন করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫ নাগাদ উপজেলার গোপালপুর এলাকার একটি ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ইজিবাইক চালক মো. আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারুগ্রামের মো. সামসুল আলমের ছেলে। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল প্রায় তিন বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি গোপালপুর যাওয়ার কথা বলে তার ইজিবাইকটি ভাড়া নেন। গোপালপুর এলাকার একটি নির্জন সড়কে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা পেছন থেকে রুবেলের ঘাড় ও মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

‎পরে সুযোগ বুঝে ছিনতাইকারীরা প্রায় এক লাখ টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর ওই পথে যাওয়া অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

‎এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা