• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাশিয়ার তেল কেনায় ভারতকে বিশেষ ছাড় দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক / ১১৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এক বিশেষ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ভারতকে নিষেধাজ্ঞার আওতা থেকে ৩০ দিনের জন্য সাময়িক ছাড় দিয়েছে মার্কিন অর্থ বিভাগ।

​যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বব্যাপী তেলের প্রবাহ সচল রাখা এবং জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টাকে রুখে দিতেই এই সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসেন্ট আরও স্পষ্ট করেন যে, এই ছাড় কেবল সমুদ্রে আটকে থাকা নির্দিষ্ট পরিমাণ তেলের জন্য প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ নেই।

​ইউক্রেন হামলার প্রেক্ষিতে রাশিয়ার তেলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা বজায় থাকলেও, বাজারের ভারসাম্য রক্ষায় ওয়াশিংটন দিল্লির জন্য এই বিশেষ নমনীয়তা দেখালো। রাশিয়ার তেলের অন্যতম বড় আমদানিকারক হিসেবে ভারত দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপের মুখে ছিল। তবে এই সাময়িক ছাড়ের ফলে বর্তমানে সমুদ্রে আটকে থাকা রুশ তেল খালাস করতে ভারতের জন্য আর কোনো আইনি বাধা রইল না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা