• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম: নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জুমার নামাজ সম্পন্ন

অনলাইন ডেস্ক / ১৯৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র এই দিনে জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জাতীয় মসজিদে সমবেত হন।

​আজানের ধ্বনি শোনার আগেই মসজিদের মূল ভবন ছাড়িয়ে বাইরের চত্বর ও আশপাশের রাস্তায় মুসল্লিদের কাতার বিস্তৃত হয়। জায়গার সংকুলান না হওয়ায় অনেককে মসজিদের প্রবেশপথ ও ফুটপাতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। মুসল্লিরা জানান, রমজান মাসে বায়তুল মোকাররমে একসঙ্গে নামাজ আদায় করা এক বিশেষ প্রশান্তি ও সওয়াবের কাজ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদের প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে গেট ও তল্লাশির ব্যবস্থা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা