• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

যুদ্ধকালীন সহায়তা নিয়ে মুখ খুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: কী করছে চীন-রাশিয়া?

অনলাইন ডেস্ক / ১১৪ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের কাছ থেকে প্রাপ্ত সহায়তার বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

​শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত ওই সাক্ষাৎকারে আরাগচি বলেন, “রাশিয়া এবং চীন আমাদের রাজনৈতিক ও অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে।” তবে চলমান পরিস্থিতিতে দেশ দুটি কোনো সরাসরি সামরিক সহায়তা বা অস্ত্র দিচ্ছে কি না, সে বিষয়ে তিনি কৌশলী অবস্থান নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

​অন্যদিকে, মস্কোর অবস্থান পরিষ্কার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, বর্তমানে ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছে অস্ত্র বা সামরিক সহায়তার কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। যদিও গত বছর দেশ দুটির মধ্যে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে বর্তমান সংঘাতের ক্ষেত্রে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

​এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে একটি কড়া মন্তব্য করেছেন। তিনি জানান, ইরান যুদ্ধে রাশিয়া বা চীনের ভূমিকা নিয়ে ওয়াশিংটন চিন্তিত নয় এবং বর্তমানে তাদের লড়াই শুধু ইরানের বিরুদ্ধেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা