• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‘এটিই আমার শেষ পোস্ট’: আত্মগোপন থেকে স্ত্রীর বিরুদ্ধে আলভীর বিস্ফোরক সব অভিযোগ

অনলাইন ডেস্ক / ১২০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী দীর্ঘ নিরবতা ভেঙে আত্মগোপন থেকেই নিজের স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে দেওয়া এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি ইকরার বিরুদ্ধে মাদকাসক্তি, গোপন বিয়ে এবং তথ্য গোপনের মতো গুরুতর সব অভিযোগ তুলেছেন।

​আলভী তার স্ট্যাটাসটিকে ‘শেষ পোস্ট’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার দাবি, ইকরা নিয়মিত মাদক সেবন করতেন এবং মৃত্যুর আগের দিনগুলোতেও বন্ধুদের সঙ্গে বাসায় মদ ও গাঁজার আসর বসিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, ইকরা নিজেই সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন, যা ক্যামেরায় ধরা পড়েছে।

​সবচেয়ে বড় চমক ছিল ইকরার অতীত নিয়ে আলভীর দাবি। তিনি অভিযোগ করেছেন, ইকরা তাকে না জানিয়েই আগে বিয়ে করেছিলেন এবং সেই গোপন বিয়ের বিষয়টি জানার পরও তিনি তাকে ক্ষমা করে সংসার করেছিলেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করে তিনি উল্টো ইকরার এক সহপাঠীর সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত করেন।

​স্ট্যাটাসের শেষে আলভী শঙ্কা প্রকাশ করেন যে, প্রভাবশালী মহলের চাপ এবং ইকরার পরিবারের প্রতিশোধের কারণে তার জীবন হুমকির মুখে। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সাংবাদিক ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আকুতি জানিয়েছেন। আলভীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা