• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ২ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি / ১২১ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বিভিন্ন মুখরোচক খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘ডলি ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার বারদুয়ারী এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা, নিমকি ও মনেক্কা তৈরি এবং সংরক্ষণ করছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সেমাই উৎপাদন করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, পোড়া তেল দিয়ে ডালডা গলিয়ে তা পুনরায় সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের কোনো ব্যবস্থা ছিল না।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে কারখানার পরিবেশ ও অবকাঠামো উন্নত করে সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা