• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

“ধুনটে জেলের বড়শিতে ধরা পড়ল মহাবিপন্ন বাঘাইড়, ওজনে প্রায় ১০৫ কেজি”

ধুনট বগুড়া প্রতিনিধি / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার আওলাকান্দি ঘাট এলাকায় এই মহাবিপন্ন প্রজাতির মাছটি ধরা পড়ে। বিরল ও বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য নদীর পাড়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, পেশাদার জেলে রঞ্জন চৌধুরী প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে যান। সকালের দিকে হঠাৎ তার বড়শিতে প্রবল টান অনুভব করেন। দীর্ঘ সময়ের চেষ্টায় মাছটি কূলে টেনে তোলার পর দেখা যায় সেটি বিশাল এক বাঘাইড়। মাছটির ওজন মেপে দেখা যায় তা ১০৫ কেজি ছাড়িয়ে গেছে।

​স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর জানান, গত প্রায় ৪০ বছরে এই এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার কথা কেউ শোনেননি। এটি এই অঞ্চলের মানুষের কাছে এক বিরল ও আনন্দের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

​মাছটির দাম হাঁকা হয়েছিল ১ লাখ ২০ হাজার টাকা। একক কোনো ক্রেতা না পাওয়ায় স্থানীয়দের সুবিধার্থে মাছটি ভাগ করে বিক্রি করা হয়। ১ হাজার টাকায় প্রায় ৭৫০ গ্রাম হারে মাছটি স্থানীয়দের মধ্যে বিলি করা হয়। বিরল এই মাছের স্বাদ নিতে এলাকার অনেকেই শরিক হন।

​মাওলানা মাহমুদুল হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তার জীবনে যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা এটিই প্রথম। মাছের এক ভাগ ক্রেতা রিফাত বলেন, “আমি এর আগে কয়েকটা বাঘাইড় দেখলেও এত বড় বাঘাইড় আর দেখিনি। তাই মাছটির এক ভাগ আমিও নিয়েছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা